Kabir Suman কবীর সুমন
Information
Genre:
Modern Bengali Song

Kabir Suman কবীর সুমন

 
জনতার হাতে হাতে ঘোরো তুমি নিশানের মতো
দাবির নিশান হয়ে দুলে ওঠো তুমি হাতে হাতে
হাতের মুঠোয় হও চিৎকার প্রতিবাদ যতো
চির প্রতিরোধ হয়ে থাকো তুমি আমার বরাতে।

বদলায় যেন হাত লাগে যেন মানুষের ঘাম
মানুষের নিশ্বাস থাকে যেন তোমার বাতাসে
আশ্বাস হয়ে তুমি ধরে থেকো আমাদের নাম
তোমার হাসির দাগ লাগে যেন সবার আকাশে

হথাৎ খুশির মতো নেচে ওঠো যখন তখন
চঞ্চল পায়ে তুমি ছুটে যেও নিষেধের পথে
মাতাল সুখের মত দিক ভুল করবে যখন
নতুন নিশানা যেন আসে মানুষের হিম্মতে।

থেমনা কখনো তুমি তৃপ্তির মুমূর্ষু টানে
স্থবির সময় ভেদ করে তুমি যেও গান গেয়ে
এ-গান ফুরোলে চলে যেও তুমি আগামির গানে
স্থাণু স্বরলিপি দেখে চিরকাল হেসো তুমি মেয়ে।

সাবলীল নাই হলে, উচু নিচু তোমায় মানায়
ঘাত প্রতিঘাত হয়ে ছুটে যেও যতখানি পার
আমাদের শত্রুরা হাতিয়ার আড়ালে শানায়
গতির ছন্দে তুমি শান দাও অস্ত্র তোমারও

মেঘের আকাল হলে, হয়ো তুমি শ্রাবনের দূত
দারুন প্রেমের মত ঝরে পরো তুমি বুকে বুকে
তোমার জলেতে মিশে প্রাণ পায় যেন অদ্ভুত
শ্রমের ফসল সব মানুষের দুঃখে ও সুখে।

----------------------------------
Uploaded by: Tamal
তুমি চলেছ,
এই রুক্ষ সময়
শুধু একার ঠিকানা
আর সবার অজানা
দূর আরও দূর হয় ।

তুমি চলেছ,
এই ব্যর্থ সময়
তবু এগিয়ে চলা
আর গল্প বলা
বাকি সব অভিনয় ।

তুমি চলেছ,
যত স্বপ্ন দেখেছ
কত রঙ্গিন ভেবেছ
জীবনের চাওয়া পাওয়া
আজ কেঁদে যায় হাওয়া ।

তুমি চলেছ,
পথ গোলোকধাধার
ঘাটে নৌকো বাঁধার
দিন কখন হারায়
কার কিবা আসে যায় ।

তুমি চলেছ,
ইচ্ছের ডানা ভাঙ্গা
অসহায় মাছরাঙ্গা
তবু দীঘির দোসর
আর কত দূরে ঘর ।

তুমি চলেছ...


================================
Uploaded by : Tamal
মন খারাপ করা বিকেল মানেই
মেঘ করেছে
দূরে কোথাও দু-এক পশলা
বৃষ্টি হচ্ছে।

ঘর আবছায়া আর ভিজে ভিজে
হাওয়ায় মাখা
মাথার ওপর মিছিমিছি
ঘুরছে পাখা।

সরগরম কিন্তু বাইরে রাস্তা
পানের দোকান
রেডিওতে হঠাৎ একটা
পুরনো গান।

তার সুরটা চেনাচেনা বলেই
ছোঁয়াচ লাগে
কলকাতাতে সন্ধে হবার
একটু আগে।
See more notes